ওসমান হাদিকে যেখানে গুলি করা হয়েছিল সেই স্থান

ছবির উৎস, Mamunur Rashid/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, তফসিল ঘোষণার পরদিন ঢাকায় দিনে দুপুরে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্সসহ বিভিন্ন ধরনের অপরাধ দেখা দিচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটছে।

সর্বশেষ গত সোমবার চট্টগ্রামের রাউজানের একজন যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। কক্সবাজারে একজন প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার মতো ঘটনাগুলোও সামনে আসছে।

গত মাসে তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের সভাপতি শরিফ ওসমান হাদি।

হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি বা এইচআরএএস এর প্রতিবেদন বলছে, গত বছরে অর্থাৎ ২০২৫ সালেই সারাদেশে ৯১৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ১৩৩ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে সাড়ে সাত হাজার মানুষ।

এমন পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নির্বিঘ্নে করা যাবে সেই প্রশ্নও সামনে আসছে। জবাবে নির্বাচন কমিশন বলছে, যে সব ঘটনা ঘটছে তার সবগুলো রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *