মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভেনেজুয়েলায় ৩০৩ বিলিয়ন ব্যারেলের মতো তেল মজুদ রয়েছে, যা উত্তোলন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার পর দেশটিতে মজুদ থাকা তেল উত্তোলন করে সেটি ব্যবহার করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার ‘নিরাপদ’ পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটিকে ‘চালাবে’ বলেও জানিয়েছেন তিনি।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুদ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট চান, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে কোটি কোটি ডলার বিনিয়োগ করুক, যাতে ওই অব্যবহৃত সম্পদকে কাজে লাগানো যায়।

ট্রাম্প বলেছেন, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার ‘ভয়াবহভাবে ভেঙে পড়া’ তেল পরিকাঠামো মেরামত করবে এবং ‘দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে’।

যদিও বিশেষজ্ঞরা বলছেন যে, ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়ন খুব একটা সহজ হবে না।

এক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সতর্ক করে তারা বলেন, ভেনেজুয়েলার মজুদ তেলের উত্তোলন ‘অর্থবহভাবে’ বাড়ানোর জন্য একদিকে যেমন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে, তেমনি এ কাজে দশ বছর পর্যন্তও সময় লেগে যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *