Sundarban: পর্যটক ভর্তি একটি লঞ্চ সুন্দরবন নদীতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল। জানা গেছে, একটি পর্যটক ভর্তি লঞ্চ সুন্দরবনের  বিদ্যাধরী নদীতে দোবাকি কি এলাকায় তারা ঘুরছিল। এরপরে ওই লঞ্চটি গোসাবার পাখিরালায় ফেরার পথে হঠাৎই মাঝ নদীতে বৃষ্টি ও দমকা হাওয়াতে বিপদের মধ্যে পড়ে। নদীর ঢেউতে লঞ্চটি জানালা দিয়ে জল ঢুকে যায়। লঞ্চটি হেলেদুলে  কোনওক্রমে লঞ্চের মাঝি নদীর পাড়ের দিকে নিয়ে আসে।  প্রাকৃতিক দুর্যোগের জন্যই নদীর জল উত্তাল হয়ে ওঠার কারনে এইরকম ঘটনা ঘটে বলে মাঝির তরফ থেকে জানানো হয়। তবে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে জানা গেছে । তবে কেউ আহত হয়নি। পরবর্তী সময়  ঢেউ কমলে লঞ্চটি পাখিরালায় ঘাটে নিয়ে আসা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *