ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় যারা জড়িত তাদের ‘দ্রুত অগ্রসর’ হওয়ার আহবান জানিয়েছেন।

হামাস ও ইসরায়েলের মধ্যকার পরোক্ষ শান্তি আলোচনার মধ্যস্থতাকারীদের আজ সোমবারই মিশরে বৈঠকে বসার কথা।

যুক্তরাষ্ট্রের ২০-দফার শান্তি পরিকল্পনার মধ্যে জিম্মিদের মুক্তি ও গাজার শাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে ছেড়ে দেয়ার মতো কিছু অংশ হামাস গ্রহণ করার পর এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে হামাসের প্রতিক্রিয়ায় তাদের নিরস্ত্রীকরণ এবং গাজা শাসনে ভবিষ্যতে তাদের কোনো ভূমিকা না থাকার দাবির বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *