নটিংহাম ফরেস্টের বিপক্ষে ২-১ গোলে জিতে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। তবে কিছু সময়ের মধ্যে তা হারাল পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। অন্য ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লিভারপুল।

এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল করেন মার্টিন ওডেগার্ড, অন্যগোলটি আসে ব্রাইটনের জর্জিনিও রুটারের ভুলে। সফরকারীদের একমাত্র গোলটি করেন দিয়েগো গোমেজ। জয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে আর্সেনাল। ২ পয়েন্ট কমে দুইয়ে সিটি।

ম্যাচের ১৪ মিনিটে ওডেগার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। বিরতির পর নিজেদের জালে বল জড়ান জর্জিনিও। ২-০ গোলে লিড পায় গানাররা। ৬৪ মিনিটে গোমেজ গোল করে ব্যবধান কমান। শেষ অবধি ২-১ গোলে জয় পায় আর্সেনাল।

অন্যম্যাচে এনফিল্ডে ২-১ গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে লিভারপুল। ৪১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রায়ান। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টজ। ৫১ মিনিটে সফরকারীদের হয়ে একমাত্র গোলটি করেন সান্তিয়াগো বুনো। ৩২ পয়েন্ট নিয়ে চারে অটুট থাকল লিভারপুল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *