আতাহার হুসেইন সাইকেলে চেপে নারী আর শিশুদের জামা ফেরি করতেন

ছবির উৎস, Shahnawaz Ahmad

ছবির ক্যাপশান, আতাহার হুসেইন সাইকেলে চেপে নারী আর শিশুদের জামা ফেরি করতেন

“আমাকে স্বামীর নাম জিজ্ঞাসা করেছিল। যখনই আমি বললাম যে তার নাম মুহাম্মদ আতাহার হুসেইন, সঙ্গে সঙ্গেই আট-দশজন মারতে শুরু করল। আমার স্বামীকে মেরে ফেলল। আমি বিধবা হয়ে গেলাম, সন্তানরা অনাথ হয়ে গেল! এখন ওরা কাকে বাবা বলে ডাকবে?”

সেই রাতের ঘটনা সম্পর্কেএ কথাগুলো বলছিলেন মুহাম্মদ আতাহার হুসেইনের স্ত্রী শবনম পারভিন। এইটুকু বলেই কেঁদে ফেললেন তিনি।

পুলিশের কাছে যে এফআইআর দায়ের হয়েছে, তাতে ৪০ বছর বয়সি মুহাম্মদ আতাহার হুসেইনকে পাঁচই ডিসেম্বর রাতে বিহারের নাওয়াদা জেলায় রোহ অঞ্চলের ভট্টা গ্রামে নৃশংসভাবে মারা হয়েছিল।

আহত মি. হুসেইনকে বিহার শরীফ সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা চলাকালীনই ১২ই ডিসেম্বর তার মৃত্যু হয়।

এই ঘটনায় দুটো এফআইআর হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *