রাজধানীর বাড্ডার সাঁতারকুলে মুন্সিবাড়ির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকান্ডের লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার শাহজাহান তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
