জালিয়াপাড়া বাজারের আগুন

ছবির উৎস, Samir Mallik

ছবির ক্যাপশান, জালিয়াপাড়া বাজারের আগুন

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারি উপজেলার জালিয়াপাড়া এলাকার একটি বাজারে গভীর রাতে আগুন লেগে তেরটি দোকান পুড়ে গেছে স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে।

যেই বাজারটি আগুন লেগেছে তার সাথেই পুলিশ ক্যাম্প, বিজিবি ক্যাম্প ও এরপর বিজিবির বিগ্রেড ক্যাম্প এবং এরপর সেনা ক্যাম্পের অবস্থান বলে স্থানীয়রা জানিয়েছেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী বিবিসি বাংলাকে বলছেন, তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এর আগে গুইমারাতেই গত ২৮শে সেপ্টেম্বর ‘জুম্ম ছাত্র জনতার’ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রামসু বাজারে সহিংসতা ও দোকানপাটে আগুন দেয়ার ঘটনায় ৩ জন নিহত হবার ঘটনা ঘটেছিলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *