একজন ইরানি ব্যক্তি একটি প্ল্যাকার্ড ধরে আছেন যাতে লেখা আছে 'সতর্কতা: পান করার অযোগ্য পানি' - ৩১ জুলাই ২০২৩ তারিখে সিস্তান-বেলুচিস্তানের জনগণ প্রতিবেশী আফগানিস্তানে তালেবান কর্তৃক হিরমান্দ নদীর পানি বন্ধ করে দেওয়ার পর পানি সংকটের কারণে প্রতিবাদ করেছিলেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পানি সংকটের প্রতিবাদে এক ব্যক্তির হাতে ধরা বোতলে লেখা ‘সতর্কতা: পান করার অযোগ্য পানি’

ইরানের রাজধানী তেহরানের প্রধান খাবার পানির উৎস দুই সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাদ পারসা বলেছেন, শহরের প্রধান জলাধার আমির কাবির বাঁধে বর্তমানে “মাত্র ১৪ মিলিয়ন ( এক কোটি ৪০ লাখ) ঘনমিটার পানি” রয়েছে। এক বছর আগে সেখানে ৮৬ মিলিয়ন ঘনমিটার পানি ছিল।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান স্তরে এটি “মাত্র দুই সপ্তাহ” তেহরানকে পানি সরবরাহ করতে পারবে।

তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদী খরার কবলে পড়েছে, যা অঞ্চলটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটের মুখে ফেলেছে। অক্টোবর মাসে এক স্থানীয় কর্মকর্তা বলেন, বৃষ্টিপাতের পরিমাণ “গত এক শতাব্দীর মধ্যে প্রায় নজিরবিহীন”।

“আগামী কয়েক মাসে যদি বৃষ্টিপাত না হয়, তাহলে তেহরানে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই পানীয় জলের সরবরাহ গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে,” বলেছে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *