বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছে বিএনপি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছে বিএনপি

বাংলাদেশে সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে সারাদেশে দলের মধ্যে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরো প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সামাল দেয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছে মাঠপর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে বলে দলটির সূত্রে জানা যাচ্ছে।

আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য না করলেও, যাচাই বাছাইয়ের পর ঘোষিত ‘প্রাথমিক প্রার্থী তালিকাতে’ কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।

বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে অন্তত দুটি জেলায়। এছাড়া আরও অনেকগুলো জেলায় ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবি করে মিছিল সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো ঘটনা ঘটেই চলেছে।

তবে সংঘাত বা সহিংসতার ঘটনায় যারা জড়িয়েছে তাদের অনেককেই দল থেকে বহিষ্কার করো হয়েছে বলে দলটির কেন্দ্রীয় দফতর বিভাগ জানিয়েছে।

এর বাইরেও বিভিন্ন আসনে শরীকদের জন্য আসন ফাঁকা রাখা নিয়েও দলের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *