কায়রোর হুসাইনি মসজিদের ভেতরে
ছবির ক্যাপশান, কায়রোর হুসাইনি মসজিদের ভেতরে

“আমি নিজে থেকে এখানে আসিনি। আমাকে ডাকা হলেই কেবলমাত্র আমি আসতে পারি।”

কায়রোতে ইমাম হুসাইনের মাজার হিসেবে পরিচিত হুসাইনি মসজিদে বসে আমাকে কথাগুলো বলছিলেন শিরিন।

তিনি বলছিলেন, ইসলামের নবী মোহাম্মদের নাতির মাজারের দর্শন কেবলমাত্র তখনই পাওয়া যাবে, যখন কেউ বিশেষ ধরনের ‘দাওয়াত’ পাবেন।

বহু মিশরীয়, যাদের মধ্যে শিক্ষিত ও অশিক্ষিত সবাই আছেন, তারা বিশ্বাস করেন––’ইমামের ডাক’ নামে পরিচিত এ দাওয়াত ইমাম হুসাইন কেবলমাত্র তার প্রিয় মানুষদের পাঠান, তা সে ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন।

তাদের বিশ্বাস, ইমাম হুসাইনের মাজারে কেবল তাদের পক্ষেই যাওয়া সম্ভব যাদের ইমাম নিজে অনুমতি দিয়েছেন। ইমাম নিজে যাদের ডাকেন – তারাই মাজারে প্রবেশ করতে পারেন এবং মাজারের সামনে দাঁড়াতে পারেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *