টাটা গোষ্ঠীর লোগো

ছবির উৎস, Bloomberg via Getty Images

ছবির ক্যাপশান, ট্রাস্টিদের মধ্যে দ্বন্দ্বের পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিক সমস্যার সঙ্গে লড়াই করছে টাটা গোষ্ঠী

রতন টাটার মৃত্যুর এক বছর পর একের পর এক সমস্যার মুখে পড়ছে টাটা গোষ্ঠী।

লবণ থেকে ইস্পাত- অনেক কিছুই তৈরি করে বৃহদাকার এই ভারতীয় শিল্প গোষ্ঠী। টাটা গ্রুপ রতন টাটার হাত ধরে প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, তার আধুনিকীকরণও হয়েছে যা এই গোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে বিশ্বস্তরের ‘পাওয়ার হাউস’-এ রূপান্তরিত করেছে। তবে এই মুহূর্তে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি টাটা গোষ্ঠী।

জাগুয়ার ল্যান্ড রোভার এবং টেটলি টি-র মতো ঐতিহ্যবাহী ব্রিটিশ ব্র্যান্ডের মালিকানাধীন এবং ভারতে অ্যাপলের জন্য আইফোন তৈরি করা বিজনেস এম্পায়ার টাটা গ্রুপ আরো একবার অভ্যন্তরীণ বিবাদের সঙ্গে লড়ছে।

গত কয়েক মাস ধরে এই শিল্পগোষ্ঠীর ট্রাস্টিদের মধ্যে চলমান বোর্ডরুমের লড়াই গোষ্ঠীর ভেতরকার গভীরতর দ্বন্দ্বকে আরো একবার প্রকাশ্যে নিয়ে এসেছে।

এই বিবাদই সরকার হস্তক্ষেপ করতে বাধ্য করেছে যাতে ২০১৬ সালের মতো কোনো আইনি সমস্যা না দেখা দেয়। সেই সময় (২০১৬ সালে) তৎকালীন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিকে তার পদ থেকে অপসারণ করা হয়েছিল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *