ট্রাম্প-মোদী

Published

পড়ার সময়: ৪ মিনিট

চলতি বছরের মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে কথিত যোগাযোগ নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল।

প্রতিবেদন প্রকাশের পর ভারতের বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করছেন।

তাদের দাবি, “পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্যও একটি লবিং প্রতিষ্ঠানের সাহায্য নিতে হচ্ছে।”

তবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেক ইউনিট এ দাবিকে অস্বীকার করে এক সাংবাদিকের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *