একটি ককটেল বিস্ফোরণের দৃশ্য

ছবির ক্যাপশান, গত কয়েকদিন ধরে ঢাকাসহ সারাদেশে একাধিক ককটেল হামলা বা বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে।

এসব ঘটনায় ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক ও নিয়মিত গণপরিবহন ব্যবহারকারীরা এখন বেশি চিন্তিত।

একসময় বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় দেশীয়ভাবে তৈরি বোমার ব্যাপক ব্যবহার ছিল, স্থানীয়ভাবে যা ‘ককটেল’ নামে পরিচিত। বিশেষ করে নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে রাজনৈতিক সংঘাতের মাঝে প্রায়ই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতো।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আবারও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় সেই পুরনো রাজনৈতিক সহিংসতার চিত্র আবারও সামনে এসেছে।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে। তবে এই অভিযোগের পক্ষে কী ধরনের তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তা এখনও স্পষ্ট নয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *