ফেরদৌসি আহমেদ মিষ্টি

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

“একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে এবং তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।”

“এছাড়া, রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নাই। যারা ওখানে গেছে, তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটি আমরা কখনোই আমলে নিবো না। তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওইখানে একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কী- না, সেটা তদন্তাধীন।”

এদিকে, বুধবার ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছে বলে দলটির উচ্চ পর্যায় থেকে জানা যাচ্ছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রটি গুড়িয়ে দেওয়ার পর এ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

আরো পড়তে পারেন:



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *