গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বিরল খনিজ রয়েছে যা উত্তোলন করা হয়নি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বিরল খনিজ রয়েছে যা উত্তোলন করা হয়নি

    • Author, ওলিভ ও’কনেল এবং ম্যাক্স মাৎজা
  • Published

  • পড়ার সময়: ৪ মিনিট

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করে নেওয়ার হুমকি থেকে তৈরি হওয়া কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে দ্বীপটির নিরাপত্তা নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের “নিরাপত্তা এবং অন্যান্য সব প্রয়োজনের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ” পাবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, এই চুক্তি “আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে”।

তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে যে নির্দিষ্ট বিষয়গুলোর কথা বলেছেন, সেগুলো চুক্তিতে কীভাবে অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী বিস্তারিত জানাননি।

গ্রিনল্যান্ডকে দখল বা অধিগ্রহণ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কয়েক মাসের হুমকির পর এই চুক্তি হলো। তিনি জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে বলেছিলেন, প্রতিরক্ষার দিক থেকে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং এর খনিজ সম্পদের কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *