পাঁচই অগাস্ট লেইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক নিষ্ক্রিয় করার রোবট নিয়ে পুলিশের তদন্তকারী।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পাঁচই অগাস্ট লেইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক নিষ্ক্রিয় করার রোবট নিয়ে পুলিশের তদন্তকারীরা

জার্মানির দাবি, গত মাসে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া ছিল।

চৌঠা অগাস্ট পূর্ব জার্মানির লেইপজিগ বা হালে বিমানবন্দরে ইউক্রেনের কার্গো বিমানের কাছে একটি ড্রোন পাওয়া যায়, যেটি বিস্ফোরক বহন করছিলো।

ড্রোনটির ডেটোনেটর বা বিস্ফোরণ ঘটানোর যন্ত্রে ত্রুটি থাকায় সেটি আর বিস্ফোরিত হয়নি।

তদন্তকারীদের সন্দেহ, দ্বিতীয় আরেকটি ড্রোন কাছেই একটি কার্গো বিমানের সঙ্গে ধাক্কা খেয়েছিল। এর ১০ দিন পর বিমানবন্দরের কাছে তৃতীয় আরেকটি ড্রোন পাওয়া যায়।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেন, লেইপজিগ বিমানবন্দরের এই হামলা ইউরোপে রাশিয়ার ‘হাইব্রিড অপারেশনের সুপরিচিত ধরন’ অনুসরণ করেই চালানো হয়েছে। জার্মানি আবারও এমন হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *