২০২৬ এফআইএইচ মেয়েদের হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সর্বোচ্চ নয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে আর্জেন্টাইনরা। দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের বিশ্বকাপ জয়ী হল দেশটি।

চলতি আসরের আয়োজক দেশ বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। গত তিন আসরের শিরোপা জয়ীও ডাচরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফাইনালে ঘরের মাঠেই লড়েছে। তবে শনিবার রাতে সব আলো ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলের ড্রয়ে। প্রথম কোয়ার্টারে জালের দেখা পায়নি কোন দল। দ্বিতীয় কোয়ার্টারে মারিয়া গ্রানাত্তোর গোলে লিড নেয় আর্জেন্টিনা।

তৃতীয় কোয়ার্টারে কোন গোল না হলে ১-০তেই এগিয়ে থাকে আর্জেন্টাইনরা। শেষ কোয়ার্টারে ইব্বি জ্যানসেনের গোলে সময়াত ফেরে স্বাগতিকরা। ১-১ গোলে ম্যাচের মূল সময় শেষ হলে টাইব্রেকারে যায় ম্যাচ। সেখানে ৩-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *