পত্রিকা

Published

পড়ার সময়: ৮ মিনিট

খবরে বলা হয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে নতুন তথ্য পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মামলায় বর্তমানে যাদের আসামি করা হয়েছে, তাদের বাইরে আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আসামির তালিকা বাড়তে পারে বলে জানিয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা।

তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ আরও কয়েকজনের নাম আসতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না তদন্ত সংস্থা।

মামলায় গ্রেপ্তার সাবেক র‌্যাব কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন বলে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *