সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের সহায়তার জন্য হেলিকপ্টারে করে ভারী যন্ত্রপাতি আকাশপথে পরিবহন করছে নেপালি সেনাবাহিনী

ছবির উৎস, Nepali Army / X

ছবির ক্যাপশান, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের সহায়তার জন্য হেলিকপ্টারে করে ভারী যন্ত্রপাতি আকাশপথে পরিবহন করছে নেপালি সেনাবাহিনী

ত্রিশুলি-থ্রি এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে
আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা সুড়ঙ্গের উপরের অংশে একটি ছোট ছিদ্র
করে ভেতরে পাম্প করে বাতাস ভরছেন।

এই সুড়ঙ্গ এলাকায় উদ্ধার অভিযানে সহায়তার
জন্য নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে ভারী যন্ত্রপাতি বা সরঞ্জাম নিয়ে যাচ্ছেন এমন
একটি ভিডিও তারা এক্সে প্রকাশ করেছে।

ভিডিওতে লম্বা দড়ির নিচে ভারী যন্ত্রাংশ
ঝুলিয়ে নিতে দেখা গেছে।

এছাড়া সেনাবাহিনীর প্রকাশিত অন্য একটি ভিডিওতে
শ্রমিকদের ত্রিশুলি-থ্রিএ সুড়ঙ্গের আশেপাশের ধ্বংসাবশেষ ও জঞ্জাল পরিষ্কার করতে দেখা
গেছে।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং শনিবার ফেসবুকে
জানান, উদ্ধারকর্মীরা সুড়ঙ্গের “ক্রাউন বা শীর্ষভাগে” পৌঁছেছেন।

তিনি জানান, “তারা এখন খনন কাজ শুরু করে
ভেতরে উদ্ধারকারী দল পাঠাবেন।”

অন্যদিকে, জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ
জানিয়েছেন, এখনও আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

তবে এই উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলেছে
বৃষ্টি এবং এই কারণে “পানির প্রবাহ বেড়ে যাওয়ায়” অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার আশঙ্কা
করছেন তিনি।

এই সুড়ঙ্গ অভিযানে সহায়তার জন্য ভারত ও
চীন উভয় দেশ থেকেই বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের
তথ্য অনুযায়ী, নিখোঁজ দুই হাজার পাঁচশো দুইজনের মধ্যে একটি বড় অংশই দেশের বিভিন্ন
জলবিদ্যুৎ প্রকল্পের শ্রমিক।

নিখোঁজ এক শ্রমিকের ছোট ভাই রয়টার্সকে জানান,
তিনি গত কয়েক দিন ধরে না ঘুমিয়ে ভাইকে খুঁজে বেড়াচ্ছেন।

তিনি আরো বলেন, “আমি বিশ্বাস করি, আমার
পরিবারের মতো আরো অনেক পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *