যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে আছেন। তিনি নেভি নীল রঙের স্যুট ও লাল টাই পরিহিত অবস্থায় দৃষ্টিসীমার বাইরে থাকা দর্শকদের উদ্দেশে হাততালি দিচ্ছেন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের “৫১তম অঙ্গরাজ্য” হিসেবে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেছেন

যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা “(যুক্তরাষ্ট্রের) অঙ্গরাজ্য না হয়েও রাষ্ট্রের সুবিধাগুলো ভোগ করতে চাইছে।”

শনিবার স্থানীয় সময় গভীর রাতে দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনা ফলাফল শূন্যভাবে ভেঙ্গে যায়।

এর আগে কানাডার বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ট্রাম্প আরও বলেছেন, বহু বছর ধরে মার্কিন কৃষকদের কাছ থেকে ‘বিপুল পরিমাণ শুল্ক’ নেওয়া হয়েছে।

তবে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন শুল্ককে ‘ভুল হিসাব’ বলে আখ্যায়িত করেছেন। যার উদ্দেশ্য ‘কানাডিয়ানদের ক্ষতিগ্রস্ত করা এবং বিভক্ত করা’।

মি. কার্নি নিশ্চিত করেছেন যে, আগামী আটই সেপ্টেম্বর থেকে তিনি ট্রাম্পের শুল্কের জবাবে ‘ডলার-ফর-ডলার’ সমপরিমাণ শুল্ক আরোপ করবেন। এর মধ্যে ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক্স পণ্যের ওপর শুল্কও অন্তর্ভুক্ত থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *