কয়েকদিন ধরেই অসুস্থ প্রাক্তন মু্খ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা। কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এরই মাঝে সোশাল মিডিয়া জুড়ে তাঁর অসুস্থতা নিয়ে ছড়িয়েছে গুজব। গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত বুদ্ধদেব ও মীরার সন্তান সুচেতন ভট্টাচার্য। যারা অপপ্রচার করছেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি।

প্রায় ২ সপ্তাহ ধরে পেটে ব্যথায় ভুগছিলেন মীরা। শুক্রবার অসহ্য যন্ত্রণা শুরু হয়। রাতেই ৭৬ বছর বয়সি মীরাকে ভর্তি করানো হয় উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। এরই মাঝে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মৃত্যুর ভুয়ো খবর। তা নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন সুচেতন।

আরও পড়ুন:

প্রায় ২ সপ্তাহ ধরে পেটে ব্যথায় ভুগছিলেন মীরা। শুক্রবার অসহ্য যন্ত্রণা শুরু হয়। রাতেই ৭৬ বছর বয়সি মীরাকে ভর্তি করানো হয় উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের তরফে শনিবার জানানো হয়েছে, তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় ও এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী। হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। এরই মাঝে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মৃত্যুর ভুয়ো খবর। তা নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন সুচেতন।

এদিন সুচেতন বলেন, “ক্রমশ অবস্থার উন্নতি হচ্ছে মায়ের। আগের থেকে বেশ কিছুটা সুস্থ হয়েছেন। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা ছুটি দিয়ে দেবেন। যারা সমাজমাধ্যমে অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে।” উল্লেখ্য, মীরাদেবীর হৃদযন্ত্রে পেসমেকার বসানো। তার ব্যাটারি বদলের জন্য তিনবছর আগে তাঁকে একবার হাসপাতালে যেতে হয়েছিল। তারপর থেকে আর সেই পরিস্থিতি তৈরি হয়নি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *