পুলিশ দুই জনকে আটক করে বলেছে এরাই খুনের সাথে জড়িত

ছবির উৎস, SHARIER MIM

ছবির ক্যাপশান, পুলিশ দুই জনকে আটক করে বলেছে এরাই খুনের সাথে জড়িত

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ পরিবারের চার সদস্যকে খুনের সাথে জড়িত সন্দেহভাজন দুই ব্যক্তিকে একই এলাকা থেকে আটকের পর পুলিশ বলছে, তারা দুইজন হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন এবং তার আগে ওই বাড়ির ছাদে বসে মাদক সেবন করেছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। খেজুরের বিচি পেয়েছি। ফ্রিজ থেকে বের করে শসা খেয়েছে তারও আলামত পেয়েছি। খুন শেষের পর তারা গোসল করে। আগুনে টেস্ট করা চুড়ি পেয়েছি। তখন মনে হয়েছে গোল্ডের বিষয়ে অভিজ্ঞ কেউ জড়িত থাকতে পারে। এসব আলামত বিশ্লেষণ করে আমরা আসামি গ্রেফতারে সমর্থ হয়েছি”।

অন্যদিকে জড়িতদের জিজ্ঞাসাবাদের পর রংপুরের ডিবি ডিসি সনাতন চক্রবর্তী জানিয়েছেন যে, ওই শিক্ষক ও পরিবারের সদস্যদের হত্যার পর তারা আরও ৬-৭ ঘণ্টা ওই বাড়িতেই ছিল বলে তাদের কাছে স্বীকার করেছেন।

“ভোর রাতে সন্দেহভাজন দুজনকে আটকের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা অকপট খুনের কথা স্বীকার করেছে। আমরা তাদের একসাথে ও আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েছি,” বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

রংপুর মহানগরের কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নাজমুল কাদের জানিয়েছেন যে, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন নিহত শিক্ষকের ভাই গোপীনাথ চক্রবর্তী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *