উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
ছবির ক্যাপশান, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে বলে সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন, তা পুরোপুরি ঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তবে ভারতীয় ঋণে টাগবোট কেনার একটি চুক্তি বাতিল ও আরো কিছু পর্যালোচনায় রয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার দেয়া একটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।

পোস্টটিতে প্রকল্পগুলোর নাম উল্লেখ করে বলা হয়, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।”

যদিও এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের সঙ্গে এখন পর্যন্ত একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া আরো কয়েকটি প্রকল্প ও চুক্তির বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে বলেও তিনি জানান।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *