বর্ষার স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় চুল উঠে যাওয়া প্রায় সব মানুষেরই একটা সাধারণ সমস্যা। তবে যাঁদের চুল একটু বেশি লম্বা তাঁদের সমস্যা একধাপ এগিয়ে। একে চুল শুকতে চায় না। তার সঙ্গে চুল উঠে মাথার সামনেটা প্রায় ফাঁক হয়ে যাওয়ার ব্যবস্থা। এই রকম ক্ষেত্রে চুলের পরিচর্যায় জবা ফুল ও অ্যালোভেরা বহুকাল ধরেই ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সহজেই বাড়িতে তৈরি করা যায় এই হেয়ার প্যাক। কী ভাবে বানাবেন, দেখে নিন—
উপকরণ
– বিজ্ঞাপন –
- জবা ফুল — ২-৩টি
- অ্যালোভেরা পাতা — ১টি
- ভিটামিন E ক্যাপসুল — ১টি
কী ভাবে তৈরি করবেন?
- প্রথমে জবা ফুলগুলি ভাল করে ধুয়ে নিন। এরপর মিক্সিতে দিয়ে মিহি পেস্ট তৈরি করুন।
- অ্যালোভেরা পাতাটি পরিষ্কার করে মাঝখান থেকে চিরে ভিতরের স্বচ্ছ জেল বের করে নিন।
- একটি পরিষ্কার পাত্রে জবা ফুলের পেস্ট ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন।
- এবার ভিটামিন E ক্যাপসুলটি কেটে ভিতরের তেল ওই মিশ্রণে দিয়ে ভাল করে নাড়ুন।
- সব উপকরণ ভাল ভাবে মিশে গেলে তৈরি হয়ে যাবে হেয়ার প্যাক।
কী ভাবে ব্যবহার করবেন?
- তৈরি প্যাকটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল ভাবে লাগিয়ে নিন।
- আঙুলের ডগা দিয়ে আলতো করে স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন।
- প্রায় ৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।
- এরপর মৃদু শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।
সতর্কতা: জবা, অ্যালোভেরা বা ভিটামিন E-তে কারও অ্যালার্জি থাকলে এই প্যাক ব্যবহার করবেন না। প্রথমবার ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে অল্প লাগিয়ে প্রতিক্রিয়া হচ্ছে কি না দেখে নেওয়া ভাল। আর এই হেয়ার প্যাক চুল লম্বা করবেই বা চুল পড়া বন্ধ করবেই—এমন নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ নেই; এটি মূলত ঘরোয়া চুলের পরিচর্যার একটি পদ্ধতি।
