স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে শুক্রবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে আয়োজিত হল মেগা ক্রেডিট কার্ড বিতরণ শিবির। শিবিরে উপস্থিত ছিলেন নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী। জেলাশাসক জানান, এই শিবিরের মাধ্যমে জেলায় স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ২৬০ কোটি টাকার ক্রেডিট লিঙ্কেজ তৈরি করা হচ্ছে। চলতি বছরে অন্তত ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ব্যবসার প্রসারে ব্র্যান্ডিং, প্যাকেজিং, বিপণন, প্রশিক্ষণ এবং বাজারের সঙ্গে যোগাযোগ তৈরির ক্ষেত্রে সরকারি সহায়তার সুযোগ রয়েছে বলে জানান জেলাশাসক। সরস মেলার মাধ্যমে কলকাতা, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের পণ্য পৌঁছে দেওয়ার সুযোগের কথাও উল্লেখ করেন তিনি। জেলাশাসকের কথায়, ব্যাঙ্কগুলি ঋণ দেওয়ার আগে বিভিন্ন প্রকল্পের মূল্যায়ন করে। গোষ্ঠীগুলি ব্যবসায় ভালো ফল দেখাতে পারলে পরবর্তী সময়ে দ্বিতীয় দফার ঋণ পাওয়ার সম্ভাবনাও বাড়ে।

আরও পড়ুন:

পাশাপাশি, মুদ্রা ঋণের মতো অন্যান্য আর্থিক সহায়তার সুযোগও কাজে লাগানো যেতে পারে। এদিন শিবিরে ২৬০ কোটি টাকার ক্রেডিট লিঙ্কেজের কথা উল্লেখ করে জেলাশাসক জানান, চলতি বছরে অন্তত ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। উপকৃত হবেন মহিলারা। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এই অর্থ ভবিষ্যতের ব্যবসা ও আর্থিক উন্নতির মূলধন হিসেবে ব্যবহার করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *