ওমানের মাস্কাটে পোর্ট সুলতান কাবুসের উপকূলে ২১মশ জুন নোঙর করা তেলবাহী ট্যাংকার ও মালবাহী জাহাজ

ছবির উৎস, Elke Scholiers/Getty Images

হরমুজ প্রণালিতে মাসের পর মাস আটকে থাকা জাহাজগুলো সাগরে পরিবেশগত বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এটি সাগরে আন্তর্জাতিক জৈব-নিরাপত্তার জন্য ‘বিরাট হুমকি’ হয়ে দাঁড়াতে পারে।

সামুদ্রিক জীববিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল ‘বায়োলজিক্যাল ইনভেশান্স’ সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে এই সতর্কতা উচ্চারণ করেছে।

বিজ্ঞানীদের মতে, জাহাজগুলো মাসের পর মাস স্থির হয়ে থাকায় সেগুলোর গায়ে আটকে থাকার জন্য অভূতপূর্ব দীর্ঘ সময় পেয়েছে আক্রমণাত্মক প্রজাতিগুলো। ফলে এই জাহাজগুলো আবার সারা বিশ্বের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে চলাচল শুরু করলে তা ‘বৃহৎ পরিসরের সামুদ্রিক জৈব-আক্রমণ ছড়িয়ে দেওয়ার ঝুঁকি’ বা ‘সুপার-স্প্রেডার’ হিসেবে কাজ করতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে পারস্য বা আরব উপসাগরে (দ্য গালফ) আনুমানিক ১,৫০০টি জাহাজ আটকে রয়েছে, আর ওমান উপসাগরে রয়েছে আরও কয়েকশ জাহাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *