প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যের পর বিউটি পালের পোস্ট ইস্যুতে 'ইউটার্ন' নিয়েছে সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগ

ছবির উৎস, NurPhoto via Getty Images, বিউটি পাল/Facebook

ছবির ক্যাপশান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যের পর বিউটি পালের পোস্ট ইস্যুতে ‘ইউটার্ন’ নিয়েছে সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগ

একজন স্কুল শিক্ষকের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ট্রোল, থানায় অভিযোগ, পুলিশি তদন্ত আর প্রাথমিক শিক্ষা বিভাগের কমিটি গঠনের চিন্তা-ভাবনা সহ নানা নাটকীয় ঘটনা ঘটেছে গত কয়েকদিন ধরে।

সবশেষ সোমবার বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর পুরো ঘটনা ভিন্ন দিকে টার্ন নিয়েছে।

ঘটনার শুরু হয় গত বৃহস্পতিবার সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পাল, ফেসবুকে একসময়ের জনপ্রিয় ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’-এর ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সাথে একটি ভিডিও পোস্ট করার পর।

ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ওই একই গান ব্যবহার করে নিজেদের প্রোফাইলে ভিডিও পোস্ট করা শুরু করেন মিজ পালের প্রতি সমর্থনের অংশ হিসেবে।

ঘটনা একপর্যায়ে এতোটাই আলোড়ন তৈরি করে যে ওই ভিডিও পোস্ট করে বিউটি পাল ‘সরকারি কর্মচারীদের আচরণবিধি’ লঙ্ঘন করেছেন কী-না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *