পুরোনো বাদামি হয়ে যাওয়া কাগজে দুলীপ সিংয়ের প্রতিকৃতি। অভিব্যক্তিহীন মুখে ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে বসে আছেন তিনি। উনবিংশ শতাব্দীর ঐতিহ্যবাহী ভারতীয় পাগড়ি ও পোশাক পরেছেন তিনি, মুখে তার ঘন ও কালো দাড়ি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাজা দুলীপ সিংকে ১৮০০ শতকে ব্রিটিশরা ভারত থেকে নির্বাসনে ব্রিটেনে পাঠিয়ে দিয়েছিল। জীবদ্দশায় তিনি একাধিকবার ভারতে ফেরার চেষ্টা করেন, কিন্তু তিনি ফেরার অনুমতি পাননি

উত্তরাধিকারসূত্রে পাঁচ বছর বয়সে শিখ মহারাজার উপাধি পেয়েছিলেন দুলীপ সিং (১৮৩৮-১৮৯৩)। কিন্তু ১৮৪৯ সালে ব্রিটিশরা শিখ সাম্রাজ্য দখলের পর তাকে ব্রিটেনে নির্বাসন দেয়া হয়।

এরপর মহারাজা অনেকবার ভারতে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে কখনোই আর ফেরার অনুমতি দেয়া হয়নি।

শেষে ২৫ বছর বয়সে তিনি সাফোকে এলভেডেন হল কিনে নেন এবং তার প্রথম স্ত্রী জার্মান ও আবিসিনীয় বংশোদ্ভূত বাম্বা মুলারের সঙ্গে সেখানে বসবাস করতে শুরু করেন।

দুুলীপ সিং ছিলেন মহারাজা রঞ্জিত সিংয়ের কনিষ্ঠ পুত্র, যিনি ১৭৯৯ সালে পাঞ্জাবে শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।

বাবা ও ভাইয়ের মৃত্যুর পর মাত্র পাঁচ বছর বয়সে দুলীপ সিং ওই রাজ্যের শাসক হন। তবে ১৮৪৯ সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করে নেওয়ার পর তাকে সিংহাসনচ্যুত করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *