যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলা সংঘাত বন্ধে দেশটির সাথে ‘খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ যুদ্ধরত কোন পক্ষই পরপর তিন দিন ধরে পরস্পরের ওপর কোনো হামলা চালায়নি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ যুদ্ধ অবসানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার মনে হয় কিছু একটা হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে।”

তবে, তিনি সতর্ক করে দিয়ে এটাও বলেছেন যে, যদি এবারের আলোচনাও ব্যর্থ হয়, তাহলে যুদ্ধে এ বিরতির আগে ওয়াশিংটর ‘যা করছিল, ঠিক সেটাই আবার শুরু করবে’।

ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে চলমান আলোচনাকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য তিনি গত শুক্রবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা নিয়মিত মার্কিন বিমান হামলা এবং পালটাপালটি আক্রমণ বন্ধ হওয়ার মধ্য দিয়ে একটি যুদ্ধবিরতীর পরিবেশ সৃষ্টি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *