ইরানের হরমোজগান প্রদেশে ক্ষতিগ্রস্ত সেতু

ছবির উৎস, Handout Photo by Morteza Akhoundi via Getty Images

ছবির ক্যাপশান, শুক্রবার প্রকাশিত ছবিতে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি ক্ষতিগ্রস্ত সেতু দেখা গেছে।

Published

পড়ার সময়: ৫ মিনিট

ইরান অভিযোগ করেছে, বিদ্যুৎকেন্দ্রসহ তাদের বেসামরিক নানা স্থাপনা মার্কিন হামলার শিকার হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে ইরানের “নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগার এবং সামুদ্রিক সক্ষমতার ওপর হামলা” চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি “শেষ” বলে ঘোষণা করার পর থেকে তারা টানা সপ্তম রাতের মতো বৃহস্পতিবার রাতে ইরানে হামলা চালিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, কয়েক ঘণ্টা ধরে চালানো হামলায় “মার্কিন বাহিনী যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজসহ অন্যান্য সামরিক সক্ষমতা ব্যবহার করেছে”।

তবে তেহরানের আগের সেই দাবি যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে যে তারা ইরানের বেসামরিক অবকাঠামো, যেমন সেতু, রেলস্টেশন ও বিমানবন্দরে হামলা চালিয়েছে।

যদিও গত মঙ্গলবার ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি আলোচনায় ফিরে না আসে তাহলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *