একটি ক্লোজ-আপ ছবিতে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে একটি অনুশীলন সেশনে দেখা যাচ্ছে। তার চুলে কামিয়ে লেখা রয়েছে তার স্কোয়াড নম্বর ২৩।

ছবির উৎস, Reuters

প্রথম বল মাঠে গড়ানোর আগেই কিছু ঐতিহাসিক নজির গড়েছিল ফিফা পুরুষ বিশ্বকাপ ২০২৬। এটি এখন পর্যন্ত একমাত্র টুর্নামেন্ট, যা দুইয়ের বেশি দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এবং এতে অংশ নিয়েছে রেকর্ড ৪৮টি দেশ।

কিন্তু রোববার রাতের ফাইনালের আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোজুড়ে মাঠের ভেতরে ও বাইরে যা ঘটেছে, তার মধ্যে চোখের আড়ালে রয়ে যাওয়া রেকর্ড বা ঘটনাগুলো কোনগুলো?

টুর্নামেন্টের এমন কিছু তথ্য ও পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো, যা আপনাকে বিস্মিত করতে পারে।

শট নিতে দ্বিধাহীন ফরাসি ও স্প্যানিয়ার্ডরা

১০ই জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে একটি ফ্রি-কিক নেওয়ার আগে স্পেনের মিকেল ওইয়ারসাবাল, আলেক্স বাইয়েনা ও দানি ওলমোকে ঘনিষ্ঠ আলোচনায় দেখা যাচ্ছে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, স্পেন ও ফ্রান্স এই বিশ্বকাপে গোল নেওয়ার উদ্দেশ্যে শট নিতে ভয় পায়নি

ফ্রান্সের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন সেমিফাইনালেই ভেঙে দেয় স্পেন।

তবে ফাইনালের আগে সাতটি ম্যাচে দুই দলই সব মিলিয়ে গোলের জন্য বিস্ময়কর ১২০টি শট নিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *