জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

মঙ্গলবার ১৪ জুলাই বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের উদ্দেশে রওনা হন। সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাবেন।

সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *