চট্টগ্রামের বন্যা আক্রান্ত একটি  এলাকায় কিছু মানুষ পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন

ছবির উৎস, Zakir Hossain/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, টানা বৃষ্টির পরে অনেক স্থানে এখনো বহু মানুষ পানিবন্দি হয়ে রয়েছেন

Published

পড়ার সময়: ৬ মিনিট

এক সপ্তাহের বেশি সময় ধরে সারাদেশে টানা বর্ষণের ফলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পার্বত্য এলাকা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আম চাষী চাইথোয়াই অং এবার ব্যবসায় লোকসানের শঙ্কায় দিন গুনছেন।

ওই উপজেলার নতুন পাড়ার বাসিন্দা তিনি। স্থানীয় একজন সাংবাদিকের সহযোগীতায় তার সাথে কথা বলে বিবিসি বাংলা।

তিনি জানান, গত কয়েকদিন ধরে বাড়ি-ঘর, বাগানে পানি ছিল। এখন পানি নামলেও এবার ক্ষতির মুখোমুখি হবেন।

মি. অং বলেন, “বছরের সর্বশেষ আমের সিজনে তিনটি আমের চাষ করি। রুপালী, রাঙ্গুয়ে এবং মল্লিকা। গত কয়েকদিন ধরে পানি থাকায় বাগানেই পচে গেছে আম। এই বন্যার কারণে বিক্রি হয় নাই। ক্ষতি হয়ে যাবে এবার।”

বন্যা আক্রান্ত দেশের সাত জেলার মধ্যে পার্বত্য এলাকাগুলোর কোথাও কোথাও এরই মধ্যে পানি নামতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *