জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, তার পেছনে চেয়ারে বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ছবির উৎস, CA PRESS WING

ছবির ক্যাপশান, জুলাই সনদে সংশোধনী এনেছে ঐকমত্য কমিশন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় এবং তার পরপরই অগাস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডসহ কিছু অপরাধের বিচার হবে, আবার কোনোটির বিচার চাওয়া যাবে না–– এরকম পরিস্থিতি তৈরির শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর অঙ্গীকারনামায় ২০২৪ সালের জুলাই-অগাস্টে গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ‘হত্যাকাণ্ডের বিচার’, অন্যদিকে ‘আইনগত দায়মুক্তির’ বিষয়টি একই সাথে রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে এবং এটি ভবিষ্যতে দেশে নতুন সংকটের জন্ম দিতে পারে বলেও শঙ্কা রয়েছে।

এর আগেও বাংলাদেশে হত্যাকাণ্ডের মতো ঘটনায় দায়মুক্তি দেওয়া এবং পরে সেই দায়মুক্তি যাদের দেওয়া হয়েছিলো তাদের বিচারের মুখোমুখি হওয়ার উদাহরণ আছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *