চট্টগ্রামের বাঁশখালীতে শুক্রবারের দৃশ্য

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, চট্টগ্রামের বাঁশখালীতে শুক্রবারের দৃশ্য

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েই চলেছে। একই সাথে দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলমান থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয় কি-না তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ মুহূর্তে দেশের ছয়টি জেলার উপর দিয়ে প্রবাহিত চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী আরও কয়েকদিন সারাদেশেই মাঝারি থেকে ভারী বা অতি ভারী টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার আরও অবনতি হবে কি-না তা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলছেন, কিছু এলাকায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতির আশা করলেও সিলেট, সুনামগঞ্জ ও রংপুর অঞ্চলে বন্যার অবস্থার অবনতি হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *