ফাতাহ কমব্যাট সিস্টেমের একটি প্রশিক্ষণ ক্যাম্পের ছবি

ছবির উৎস, FATAH COMBAT SYSTEM/FB

ছবির ক্যাপশান, মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার প্রশিক্ষণ দেওয়া অভিযোগ তোলা হয়েছে ফাতাহ কমব্যাট সিস্টেমের বিরুদ্ধে

উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ছয় জন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ (এফসিএস) নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে।

সংগঠনটির বিরুদ্ধে অভিযোগ, তারা শরীরচর্চা ও মার্শাল আর্ট প্রশিক্ষণের নামে বিভিন্ন জেলায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার প্রশিক্ষণ দিয়ে আসছে।

স্থানীয়ভাবে উপকরণ সংগ্রহ করে তারা বোমা তৈরির চেষ্টা করছিলো বলেও দাবি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, অভিযুক্ত সংগঠনটির সঙ্গে আন্তর্জাতিক কোনো উগ্রবাদী সংগঠনের যোগাযোগ বা অর্থ আদান-প্রদান ছিল কি-না, সেটাই এখন খতিয়ে দেখছে সিটিটিসি।

জিজ্ঞাসাবাদে এফসিএসের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শাহ আমানত সা‌বির অভিযোগ স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *