আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার ছবি তোলার জন্য ভিড়ের মধ্যে অগণিত মানুষ তাদের ফোন উঁচিয়ে ধরেছে; মঞ্চের ওপর তার একটি ছবি দেখা যাচ্ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গতকাল ৯ই জুলাই ইরানের মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অগণিত শোকাহত মানুষ সমবেত হন

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্র যেমন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, ইরানও পাল্টা জবাব হিসেবে প্রতিবেশী দেশগুলোয় মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে।

এদিকে পর্যবেক্ষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা ‘নাটকীয়ভাবে’ কমে গেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, তারা বৃহস্পতিবার মোট ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালির আশেপাশের কিছু এলাকাও ছিল। আগের দিন বুধবার ৮০টি টার্গেটে হামলার কথা জানানো হয়েছিল।

ইরানের দাবি, গত দুই দিনে এসব হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *