টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, আটই জুলাই চট্টগ্রাম নগরীর ছবি

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, আটই জুলাই চট্টগ্রাম নগরীর ছবি

    • Author, সজল দাস
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৪ মিনিট

মৌসুমি বায়ুর প্রভাবে কদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। নদনদীর পানি বেড়ে অনেক জায়গায় আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে, ঘটেছে পাহাড়ধসের ঘটনাও।

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলার অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি বেড়েছে পাহাড় ধসের শঙ্কাও।

চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় গত তিন দিনে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা কিংবা নদীর পানি প্লাবিত হয়ে অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলেও জানা গেছে।

এমন প্রেক্ষাপটে টানা বৃষ্টির এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে আর বন্যার শঙ্কা কতটা, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *