চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা বাড়ছে

ছবির উৎস, RATAN

ছবির ক্যাপশান, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা বাড়ছে

গাড়িতে করে নেওয়া হবে মাচালং বাজারে, সেখান থেকে পার হতে হবে নৌকায়। পরে বাঘাইহাট, গবাখালি ও দিঘিনালা বাজারেও তিন দফায় নৌকায় উঠতে হবে। অর্থাৎ কিছু পথ গাড়িতে আর কিছু পথ নৌকায় পার হয়ে খাগড়াছড়ি যেতে হবে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাস্তায় পানি উঠে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, পর্যটন স্পট সাজেকে আটকে পড়া পাঁচশ পর্যটককে এভাবেই কয়েক দফায় সেখান থেকে উদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সেনাবাহিনীর সহায়তায় প্রথম দফায় একশ জনের মতো পর্যটক সাজেক থেকে রওয়ানা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানা যায়।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাজেকে তিনদিন ধরে আটকে থাকা পর্যটক এবং সেখানে থাকা স্থানীয়রা কী পরিস্থিতিতে আছেন, এ বিষয়ে স্থানীয় রিসোর্ট মালিক এবং আটকে পড়া পর্যটকদের সঙ্গে কথা হয়েছে বিবিসি বাংলার।

এদিকে টানা বৃষ্টিতে পার্বত্য জেলা রাঙামাটিতে অন্তত ৩৭টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *