মেয়ের বান্ধবীকে ধর্ষণ। এক তরুণীর অভিযোগে বান্ধবীর বাবাকে গ্রেপ্তার করল পুলিশ। পূর্ব কলকাতার তিলজলায় ঘটেছে এই ঘটনাটি। পুলিশ জানিয়েছে, তিলজলা লেনে থাকে অভিযুক্তর পরিবার। অভিযুক্তর মেয়ের সঙ্গে অভিযোগকারিণীর বহুদিনের সম্পর্ক। সেই সূত্র ধরে একে অন্যের বাড়িতে প্রায়ই যাতায়াত করেন। অভিযোগকারিণীর বাড়িতে কিছু সমস‌্যা থাকার কারণে গত কয়েকদিন ধরে তিনি বান্ধবীর বাড়িতে এসে থাকছিলেন। তখনই ওই তরুণীর উপর নজর পড়ে বান্ধবীর বাবার।

অভিযোগকারিণীকে বাড়িতে রেখে মাঝেমধ্যেই বাড়ির অন‌্যরা বাইরে বিভিন্ন কাজে বের হতেন। সেই সুযোগ নিত অভিযুক্ত। সে বিভিন্ন অছিলায় বাড়িতে থেকে যেত। ফাঁকা বাড়িতে সে তার মেয়ের বান্ধবীকে ধর্ষণ করে। কাউকে এই কথা জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত। লজ্জা ও ভয়ে বান্ধবীর বাড়ির কাউকে তিনি কিছু জানাননি। ফের সেই সুযোগ নেয় সেই ব‌্যক্তি। সে ওই তরুণীকে ভয় দেখিয়ে একাধিকবার তাঁর উপর যৌন হেনস্তা তথা ধর্ষণ করে।

লাগাতার যৌন হেনস্তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভেঙে পড়েন মানসিকভাবেও। শেষ পর্যন্ত নিজের বাড়ির লোকেদের তিনি বিষয়টি জানান। নিরুপায় বুঝে ঘটনাটি জানান বান্ধবীকেও। প্রথমে অভিযোগকারিণীর বান্ধবী নিজের বাবার বিরুদ্ধে এই অভিযোগ মেনে নিতে পারেননি। যদিও ওই তরুণী শেষে বান্ধবীর বাবার বিরুদ্ধে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *