বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান পরাশক্তি ফ্রান্স এবং আফ্রিকার সিংহ মরক্কো। সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে ফরাসি তারকা কাইলিয়ান এমবাপেকে আটকানোর গুরুদায়িত্ব থাকবে তার সাবেক ক্লাব পিএসজি সতীর্থ মরক্কোর রক্ষণভাগের ভরসা আশরাফ হাকিমির কাঁধে।
শেষ ষোলোতে দুদলই কঠিন পরীক্ষা উতরে নকআউটের পরের ধাপে জায়গা করে নিয়েছে। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট কাটে মরক্কো। অন্যদিকে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স।
আগামী ৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে কোয়ার্টারের লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। টানা দ্বিতীয়বার সেমিতে খেলার লক্ষ্য মরক্কোর আর ফ্রান্সের লক্ষ্য টানা তৃতীয়বার।

