ভ্লাদিমির পুতিনের একটি হাত দুই হাতে হ্যান্ডশেকের ভঙ্গিতে ধরে আছেন ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত ১৫ই অগাস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন সামরিক ঘাঁটিতে বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

    • Author, সিন সেডন
    • Role,

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপে ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে এবং ইউক্রেন ইস্যুতে তারা হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় সম্মত হয়েছেন। এই অবস্থায় তিনি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত অগাস্টের পর এই প্রথম ফোনে কথা বললেন তারা। ট্রাম্প দাবি করেছেন, পুতিনের সাথে এই ফোনালাপটি “অত্যন্ত ফলপ্রসূ” হয়েছে।

ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে দেখা করবে বলে জানান তিনি।

ট্রাম্প বুদাপেস্টে পুতিনের সাথে তার বৈঠকের তারিখ নিশ্চিত করেননি। ক্রেমলিন জানিয়েছে যে “অত্যন্ত স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য” ফোনালাপের পরে “অবিলম্বে” শীর্ষ সম্মেলনের কাজ শুরু হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *