আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি নেতারা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ছবি- দলটির আত্মপ্রকাশের দিনের

আজ জুলাই সনদে সই না করা এবং স্বাক্ষর অনুষ্ঠানেও না যাওয়ার অবস্থানে অনড় আছে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি – এনসিপি। দাবি পূরণ না হওয়ায় এই অবস্থান নেওয়ার কথা জানিয়েছে দলটি।

এনসিপি নেতারা বলছেন, আইনি ভিত্তি দেওয়া না হলে কেবল একটি ‘ইনফরমাল সোশ্যাল কন্ট্রাক্ট’ বা অনানুষ্ঠানিক সামজিক চুক্তির জন্য এত আয়োজন ও ত্যাগ-তিতীক্ষার প্রয়োজন ছিল না।

অন্য কোনো দলের দ্বারা প্রভাবিত না হয়ে নিজেদের অবস্থান দৃঢ় ভাবে ধরে রাখার মধ্য দিয়ে মূলত ‘সংস্কার প্রশ্নে স্বকীয়তাই’ রাজনৈতিক পরিসরে জানান দেবে বলে মনে করছে দলটি।

বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, কৌশল হিসেবে এই অবস্থান এনসিপির জন্য ভালো নাও হতে পারে। আবার কারও কারও মতে, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে ‘যৌক্তিক’ অবস্থানই নিয়েছে দলটি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *