তাজিয়া মিছিলের পেছনে সুসজ্জিত ঘোড়াটির নাম 'দুলদুল'
ছবির ক্যাপশান, ইমাম হোসাইনের কারবালার ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলের মাধ্যমে শোক প্রকাশ করে

কালো পোশাক পরে, নিজের বুকে হাত দিয়ে চাপড়িয়ে ‘ইয়া হোসেন, ইয়া হোসেন’ শোকের মাতম তুলে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবারা থেকে বের হয় বাংলাদেশে মহররমের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল।

তবে শুধু এই ইমামবারাই নয়, বরং বাংলাদেশে শিয়া অধ্যুষিত আরো বেশ কিছু ইমামবারা যেমন মোহাম্মদপুর, মিরপুরের বিভিন্ন স্থান থেকে এই মিছিল বের হওয়ার রীতি বেশ পুরোনো।

আররি বর্ষপঞ্জী বা ক্যালেন্ডার অনুযায়ী, এখন চলছে মহররম মাস। এই মাসেরই ১০ তারিখকে আশুরা হিসেবে করা হয়।

আশুরা উপলক্ষ্যে সরকারি ছুটিও থাকে বাংলাদেশে।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি ৬১ সনের মহররম মাসের এই দিনেই ইসলামের নবী মোহাম্মদের দৌহিত্র ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যরা যুদ্ধ করতে গিয়ে কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে নিহত হন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *