বাংলাদেশে এমন লাখ লাখ মুদিদোকান আছে

ছবির উৎস, Photothek via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে এমন লাখ লাখ মুদিদোকান আছে

বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, মুদিদোকানের মতো কিছু ব্যবসায়িক খাতকে আগামী অর্থবছর থেকেই করের আনার পরিকল্পনা করছেন তারা।

যদিও দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ মুদিদোকানকে কিভাবে করের আওতায় আনা হবে-তার ব্যাখ্যা কিংবা পরিকল্পনা এখনো রাজস্ব বিভাগ কিংবা অর্থ মন্ত্রণালয় প্রকাশ করেনি।

অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় যা বলেছেন তার ভিত্তিতে রাজস্ব বিভাগের কর্মকর্তারা ধারণা দিচ্ছেন যে, মুদিদোকান বা এমন ধরনের খাতগুলোকে প্যাকেজ ভ্যাটের আওতায় আনার চিন্তাভাবনা চলছে।

যদিও এ ধারণাটি বর্তমান ভ্যাট আইনের সাথে সাংঘর্ষিক কারণ সবশেষ প্রণীত ভ্যাট আইনে সর্বোচ্চ ত্রিশ লাখ টাকা পর্যন্ত বার্ষিক বিক্রয় হয় এমন প্রতিষ্ঠানকে টার্নওভার কর ও ভ্যাট থেকে রেহাই দেয়া হয়েছে।

বেসরকারি সংস্থা সিপিডির গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডঃ খন্দকার গোলাম মোয়াজ্জেম অবশ্য বলছেন, তার ধারণা সরকার প্যাকেজ ভ্যাট প্রচলনের দিকেই যাচ্ছে এবং তার মতে, উদ্যোগটি যৌক্তিক ও প্রয়োজনীয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *