ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন অনেকে

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন অনেকে

ভেনেজুয়েলার রাজধানীর কাছে দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জীবিতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত অন্তত ২৩৫ জন নিহত এবং ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরায় ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে সাহায্যের জন্য চিৎকার করতে শোনা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, প্রথম দফায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের কয়েক সেকেন্ড পরই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

দুটি ভূমিকম্পই ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হওয়ায় ধ্বংসযজ্ঞের মাত্রা বেশি ভয়াবহ হয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অনেকে গৃহহীন হয়ে পড়েছেন অথবা ক্ষতিগ্রস্ত ভবনে থাকতে ভয় পাওয়ায় খোলা আকাশের নিচে বা রাস্তায় রাত কাটাচ্ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *