তৃণমূল কংগ্রেসের সমর্থকরা দলের জোড়াফুল প্রতীকের শাড়ী পরে - ফাইল ছবি

ছবির উৎস, Asian News International

ছবির ক্যাপশান, তৃণমূল কংগ্রেসের এখন তিনটি গোষ্ঠীতে ভেঙ্গে গেছে

পশ্চিমবঙ্গের সদ্য ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেস কার্যত ভেঙ্গে তিন টুকরো হয়ে যাওয়ার পরে দলটির প্রতিষ্ঠাতা সভানেত্রী মমতা ব্যানার্জীকেই ‘বিদ্রোহী গোষ্ঠী’ পদ থেকে সরিয়ে দিয়েছে।

আবার একই দিনে মিজ. ব্যানার্জীকেই চেয়ারপার্সন হিসাবে রেখে নির্বাচন কমিশনের কাছে পৃথক এক তালিকা জমা দিয়েছেন মমতা ব্যানার্জীর গোষ্ঠী। এ নিয়ে দেশের আইন ও নির্বাচন কমিশনের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা চলছে।

ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ সদস্যরা মমতা ব্যানার্জীকে দলের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে আবার কিছুক্ষণ পরে মি. ব্যানার্জী বলেন, “আমরা চাই দিদি আমাদের পথদর্শকের দায়িত্ব পালন করেন।”

কলকাতা সংলগ্ন নিউ টাউনের একটি হোটেলে সোমবার বসেছিলো ওই বিদ্রোহী গোষ্ঠীর ‘বিশেষ অধিবেশন’।

সেখানে বিদ্রোহী গোষ্ঠীর জাতীয় কর্মসমিতির ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন দলের অনেক বিধায়ক এবং পুরপ্রতিনিধি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *