জামায়াতে ইসলামীর নেতা-কর্মীর সাথে সাংবাদিকদের বাকবিতণ্ডা ও মারধরের অভিযোগ উঠেছে

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, ধানমণ্ডিতে জামায়াতে ইসলামীর মিছিল শেষে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেওয়া নিয়ে বাকবিতণ্ডা ও মারধরের অভিযোগ উঠেছে

ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে একটি
বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেওয়া নিয়ে জামায়াতে
ইসলামীর নেতা-কর্মীর সাথে বাকবিতণ্ডা ও মারধরের অভিযোগ উঠেছে।

বাংলাদেশের একটি সংবাদপত্র
দৈনিক সকালের মাহফুজুর রহমান শিশির নামে একজন সাংবাদিককে এ সময় মারধরের অভিযোগ উঠেছে।

এদিকে, এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর
ঢাকা মহানগরী দক্ষিণের নেতা-কর্মীরা আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের
করে।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত ভিডিও প্রকাশিত হয়েছে।

এসব ভিডিওতে দেখা যায়, একজন
সাংবাদিককে রাস্তায় ফেলে মারধর করছেন মিছিলে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

এ সময় অন্য সাংবাদিকদের
ওপরও হামলা করতে উদ্যত হলে তারা হাতে থাকা ক্যামেরা ও ট্রাইপড উপরে উঠিয়ে নিজেদের ‘আমরা
সাংবাদিকতো’ বলে পরিচয় দিচ্ছেন বলে ভিডিওতে দেখা যায়।

কিন্তু জামায়াতে ইসলামীর
নেতা-কর্মীরা আবারো তাদের মারতে উদ্যত হলে বারবার নিজেদের সাংবাদিক পরিচয় দিতে
দেখা যায় সাংবাদিকদের।

এই ঘটনার পর সেখানকার পরিস্থিতি
কিছুটা উত্তপ্ত হলেও ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, মঙ্গলবার কার্যক্রম
নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল
ধানমণ্ডির প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে।

এদিকে, এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর ফেসবুক পেইজে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “এই ঘটনার পেছনে প্রকৃতপক্ষে কারা জড়িত এবং কীভাবে এই ভুল বোঝাবুঝির সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। যদি আমাদের কোনো স্তরের কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *