ঢাকার কারওয়ান বাজারে ইলিশ বিক্রি হচ্ছে

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, ঢাকার কারওয়ান বাজারে ইলিশ বিক্রি হচ্ছে

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশে প্রায় দুই দশক একনাগাড়ে ইলিশের উৎপাদন বৃদ্ধির পর হুট করেই গত তিন বছর ধরে ইলিশের উৎপাদন ক্রমাগত কমার পাশাপাশি মাছটির গড় ওজনও কমতে শুরু করেছে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে গবেষকদের মধ্যে।

ফলে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য গত ছয় বছর মেয়াদি যে প্রকল্প ২০২০ সালে নিয়েছিল মৎস্য অধিদপ্তর সেটি কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। চলতি জুনে ওই প্রকল্পের মেয়াদ শেষের আগেই তাই নতুন প্রকল্প নেওয়ার প্রস্তুতি চলছে সরকারি পর্যায়ে।

অথচ ২০১৮ সালে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মাছটির পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচনের কৃতিত্ব অর্জনের পর আশা করা হয়েছিল যে বাংলাদেশে ইলিশের সংরক্ষণ, উৎপাদন ও গুণগত মানের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত হবে।

কিন্তু এর বদলে মাছটির উৎপাদন কমতে শুরু করার বিষয়টি স্বীকার করেছেন মৎস্য অধিদপ্তরের ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ।

বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন, ২০২১ সাল পর্যন্ত দুই দশকে যেভাবে ইলিশের উৎপাদন বাড়ছিল নানা কারণে সেটি ধরে রাখেই এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *